একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি***অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন

 


school





 

প্রতিষ্ঠান পরিচিতি


হিমালয় পর্বতের পাদদেশে সৃষ্ট, করতোয়া নদীর তীরে গড়ে উঠা বগুড়া জেলার অন্তর্গত শাজাহানপুর উপজেলায় অবস্থিত মাঝিরা ক্যান্টনমেন্টের প্রবেশ পথে এবং বগুড়া শেরপুর রাস্তার পশ্চিম পার্শ্বে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অবস্থিত। ১৯৮০ সালে মাধ্যমিক স্কুল হিসেবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের যাত্রা শুরু হয় এবং ১৯৮৪ সালে এটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে সম্প্রসারিত হয়। পরবর্তীতে খুদে শিক্ষার্থীদের উপযোগী শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে নার্সারি শাখা চালু করা হয়। এছাড়াও ২০১০ সাল থেকে নার্সারি শ্রেণিতে ইংরেজি মাধ্যমের একটি শাখা চালু করা হয় যা বর্তমানে প্রথম শ্রেণি পর্যন্ত উন্নীত হয়েছে। প্রতিষ্ঠানটি আনুমানিক ১৪.৫ একর জায়গার উপর অবস্থিত। এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে কঠোর শৃঙ্খলা ও নিয়মনীতির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে অঙ্গীকারাবদ্ধ।


প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য:


উত্তরবঙ্গের বিশেষত বগুড়া ও এর পার্শ্ববর্তী জেলাসমূহের ছাত্রছাত্রীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়েই এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু। সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করে তাদেরকে উপযোগী পরিবেশে পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। সে কারণে শুধু বুদ্ধিবৃত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে শিশুর ব্যক্তিত্বের সুষম বিকাশের চেষ্টা করা হয়। আমাদের দৃঢ় বিশ্বাস, কঠোর শৃংখলা ও প্রতিযোগিতামূলক পরিবেশে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য উপযোগী হয়ে গড়ে উঠতে পারে এবং একজন সুশৃংখল নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে। সেই লক্ষ্যে মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হয়।











অধ্যক্ষ

principal